‘ও নিজেকে শেষ করার কথা ভেবেছিল...’ যুজ়ি চাহালের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা মাহবাশের - 24 Ghanta Bangla News
Home

‘ও নিজেকে শেষ করার কথা ভেবেছিল…’ যুজ়ি চাহালের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা মাহবাশের

Spread the love

তবে এর আগেও চাহাল এবং মাহবাশ দু’জনেই পরিষ্কার করে বলেছিলেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তাঁরা শুধু ভালো বন্ধু। গত বছর পডকাস্টার রাজ শামানিকে (Raj Shamani) দেওয়া এক সাক্ষাৎকারে চাহালও এই গুজব পুরোপুরি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কঠিন সময়ের মধ্যে মাহবাশ তাঁর পাশে ছিলেন। তিনি এটাও বলেন, কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও মাহবাশকে নিয়ে ভুল কথা বলা হচ্ছে, যেটা ঠিক নয়।

‘ও তখন খুব খারাপ সময়ের মধ্যে ছিল’, কী বললেন মাহবাশ?

সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহালের সঙ্গে সম্পর্ক নিয়ে মাহবাশকে প্রশ্ন করা হয়। তখন তিনি স্পষ্ট করে বলেন, তাঁদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই ছিল। তিনি আরও জানান, কেন তাঁরা একে অপরকে আনফলো করেছিলেন। মাহবাশের দাবি, ‘মানুষ ছোট বিষয়কে বড় করে দেখে। আসলে এমন কিছু নয়। আমরা দুই বন্ধু ঝগড়া করেছিলাম, তাই একে অপরকে আনফলো করেছি। এর বাইরে আর কিছু নেই। আমি সব সময় যুজ়বেন্দ্র চাহালের ভালো চাই। শুধু ঝগড়ার কারণে আমরা আনফলো করেছি, এর বেশি কিছু না।’

এরপর তাঁকে জিজ্ঞেস করা হয়, তাঁদের সম্পর্ক কি কখনও বন্ধুত্বের বাইরে গিয়েছিল? উত্তরে মাহবাশ পরিষ্কারভাবে বলেন, সে রকম কিছু হয়নি। তিনি বলেন, ‘না, আমাদের মধ্যে তেমন কিছু ছিল না। আমি বন্ধুত্বকে খুব গুরুত্ব দিই। সেই সময় ওর একজন ভালো বন্ধুর খুব দরকার ছিল। ও নিজেই আগের এক সাক্ষাৎকারে বলেছিল, তখন ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, এমন কী আত্মহত্যার কথাও ভেবেছিল। আমরা চেষ্টা করেছি ওকে সেই সময়টা কাটাতে সাহায্য করতে এবং নিশ্চিত করতে যে আইপিএল মরশুমটা ভালো ভাবে যেন শেষ হয়। আমরা যতটা পারি সাহায্য করেছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *