তোলাবাজির অভিযোগে দুর্গাপুরের দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার
দুর্গাপুরের তৃণমূল নেতা গ্রেপ্তার। তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদীপ ঘটককে। রবিবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।