ভয় ভুলে ফের আওয়ামির মিছিল বাংলাদেশে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও শনিবার রাতে পোস্টার মারা হয়। আওয়ামির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেও এ দিন ঢাকার মহম্মদপুর, আসাদ গেট, তেজগাঁও, শেরেবাংলা নগরে মিছিল হয়। গাজীপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, শরিয়তপুরের জাজিরা-সহ বিভিন্ন স্থানে ছাত্রলিগ, যুবলিগ ও আওয়ামি লিগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে।