১০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন খুঁজছেন? রইল কিছু সেরা অপশন…
Samsung Galaxy F06 5G
স্যামসাং দিচ্ছে এই ফোনে বিশ্বস্ত ব্র্যান্ড সাপোর্ট, 5G সুবিধা এবং উন্নত সফটওয়্যার। অভিজ্ঞতার জন্য এটি ১০,০০০ বাজেটের অন্যতম সেরা পছন্দ।
Redmi 14C 5G
এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ প্রসেসর, ৪ জিবি, ৬৪ জিবি র্যাম ও ৬.৮৮ HD ও ১২০ হার্জ়ের ডিসপ্লে, ৫০ এমপি ক্যামেরা এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। এর দাম প্রায় ৯,৪৯৯ টাকা।
Samsung Galaxy A07
ভালো ব্র্যান্ড ভ্যালু, সহজ One UI সফটওয়্যার, ৫০০০ mAh ব্যাটারি ব্যাকআপ এই ফোনের ইউএসপি। এর দাম ৮,৪৯৯ টাকা।
Poco C75 5G
খুব কম দামে যাঁরা ভালো 5G স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা এই Poco C75 5G ফোনটি কিনতে পারেন। এতে রয়েছে ৫০০০ mAh-এর ব্যাটারি। সাধারণ ভাবে ব্যবহারের জন্য এই ফোনটি ভালো। এর দাম ৬,১৯২ টাকা।
এই স্মার্টফোনগুলি গেমিংয়ের জন্য খুব একটা জনপ্রিয় না হলেও সাধারণ ব্যবহার, অনলাইন ক্লাস করা-এ সবের জন্য বেশ ভালো।