ইংল্যান্ডের ক্যাম্প নাকি ‘তৃতীয় ডিভিশন’ স্ট্যান্ডার্ডের, কানসাসে ঘাঁটি মেসি–হ্যারি–ফ্রেঙ্কিদের
মেজর লিগের ক্লাব কানসাস সিটির ট্রেনিং সেন্টার দেখার পরে সিদ্ধান্ত নিতে অবশ্য দেরি হয়নি আর্জেন্তিনার সাপোর্ট স্টাফদের। কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার নামের এই ক্যাম্পে ট্রেনিং করে ইউএসএ টিমও। যেখানে আছে পাঁচটি উচ্চ মানের মাঠ, অত্যাধুনিক স্পোর্টস পারফরম্যান্স ল্যাব, যেখানে হাইপারবারিক চেম্বার, ক্রায়োথেরাপি, নিউরোসাইকোলজি অফিস, রিকভারি রুম— কী নেই! জিমটাই ১২ হাজার ৮৭০ স্কোয়ার ফুটের। তবু মার্তিন জানিয়েছেন, পার্কিং লটে আর একটি জিম তারা নিজেরা সেট–আপ করবেন। ফুটবলারদের পরিবারের দেখা করার জন্য একটি টেন্টও তৈরি করা হবে, জানিয়েছেন মার্তিন।