ডার্বিতে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন?, চনমনে লাল হলুদের সামনে সতর্ক বাগান - 24 Ghanta Bangla News
Home

ডার্বিতে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন?, চনমনে লাল হলুদের সামনে সতর্ক বাগান

Spread the love

অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় ছবিটা ঘুরছে খুব। ‘বন্ধু আয়’, বলে স্বর্গের দরজায় সদ্য প্রয়াত টুটু বসুকে জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন অঞ্জন মিত্র। এই কাল্পনিক ছবিটাকেই যদি আর একটু বড় করে ভাবা যায়, তা হলে সেখানে আড্ডা ইতিমধ্যেই জমে উঠতেই পারে। আজকের ধুন্ধুমার ডার্বি, যা কি না কার্যত আইএসএল ফাইনাল, সেই ম্যাচ নিয়ে স্বর্গের বাগানে হয়তো রীতিমতো গরম হাওয়া দুই প্রধানের সর্বকালের অন্যতম সেরা তিন কর্তার। মোহনবাগানের টুটু–অঞ্জনের সঙ্গে একাই লড়ছেন ইস্টবেঙ্গলের পল্টু দাস। তবে যত তর্কাতর্কিই হোক না কেন, একটা ব্যাপারে তিনজনেই দীর্ঘশ্বাস ফেলে একমত হচ্ছেন, ‘সব কিছু বদলে গেল রে! আমাদের বড় ম্যাচ কবে যে ডার্বি হয়ে গেল!’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *