Astro Tips: ঋণের বোঝায় মানসিক অশান্তি-সঙ্কট! জীবনের সব সমস্যা থেকে মুক্তি পান এইভাবে - Bengali News | Astro Tips: Adopt these 4 measures to get rid of problems - 24 Ghanta Bangla News
Home

Astro Tips: ঋণের বোঝায় মানসিক অশান্তি-সঙ্কট! জীবনের সব সমস্যা থেকে মুক্তি পান এইভাবে – Bengali News | Astro Tips: Adopt these 4 measures to get rid of problems

Spread the love

বহুদিন ধরে, অনেক কষ্ট করে নিজের পায়ের তলা শক্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনও কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান হওয়ার চেয়ে দিন দিন বেড়েই চলেছে সমস্যার পাহাড়। সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে মানসিক অশান্তি, ঋণের বোঝা, বিভিন্ন রোগভোগ, অর্থ সঙ্কটের জেরে মানসিক অবসাদের মধ্যে ডুবে যাচ্ছেন, এমন পরিস্থিতি এলে দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জয় পাওয়ার পরিবর্তে পদে পদে বিফলে গেলে বেশ কিছু রীতি-রেওয়াজ পালন করা জরুরি। শুধু পরিশ্রম নয়, ভাগ্যের উপরও জোর দিতে হয় অনেকসময়। এছাড়া প্রতি পদক্ষেপে শত্রুর অভাব নেই। তাই বিশ্বাসঘাতক শত্রুদের ষড়যন্ত্রের শিকার হলে অত্যন্ত সতর্ক থাকুন। শত্রুরা বন্ধুরূপে দেখা দিয়ে সুযোগ বুঝে ঠিক সময়ে আঘাত দিয়ে পালিয়ে যায়। তাই বন্ধুরূপী শত্রুদের ষড়যন্ত্রের কারণে অতিরিক্ত ঋণ, দারিদ্র্যের শিকার হতে পারেন, খুব সহজেই। নানা কারণে রোগভোগেও আক্রান্ত হতে পারেন। বলতে গেলে একের পর এক সমস্যা আসতেই থাকে। আর এই সমস্যাগুলিই শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারেন আপনি। তাই জীবনএর সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রমতে বেশ কিছু প্রতিকার মেনে চলা উচিত।

বগলামুখী যন্ত্র স্থাপন

যদিও শত্রুদের ষড়যন্ত্র বানচাল করতে চান, তাহলে বাড়িতে বগলামুখী যন্ত্র স্থাপন করা দরকার। বাড়িতে এই যন্ত্রটি স্থাপন করে আচার-অনুষ্ঠান অনুসারে পুজো করলে কাঙ্খিত ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে বাড়িতে এই যন্ত্রটি স্থাপন করা হলে কোনও ধরনের শত্রুর অশুভ প্রভাব থাকে না। শত্রুদের কোনও ষড়যন্ত্রও আপনাকে বিধ্বস্থ করতে পারে না।

এই খবরটিও পড়ুন

আশ্বিন শুক্লা দশমী

আশ্বিন শুক্ল দশমীর দিন, নক্ষত্র উদয়ের সময়ে, বিজয় নামক একটি সময় আছে , যখন সমস্ত কাজে সাফল্য দেয়। যদি জীবনের শত্রুদের ধ্বংস করতে চান, তাদের সব কৌশলকে পরাজয় করতে চান, তাহলে এই সময় থেকেই আপনার বিজয় নামক সময়কে ব্যবহার করা উচিত। রাবণের বিরুদ্ধে জয়লাভ করার জন্য ভগবান শ্রীরামচন্দ্রও এই বি্শেষ সময়টিকে বেছে নিয়েছিলেন।

আদিত্য হৃদয় স্তোত্র পাঠ

শত্রুর মুখে ধুলো দিতে সূর্য উপাসনা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা অবশ্যিক। তাতে সাফল্য মিলবে হাতেনাতে। তবে এই স্তোত্র পাঠ করার আগে একজন গুরু ও একজন ভাল জ্যোতিষীর পরামর্শে করা উচিত।

শমী গাছের পূজা

শমী গাছের পূজা শত্রুদেরও দমন করে। বিশেষ করে বিজয়াদশমীর দিনে, শমী গাছ পুজো করতে ভুলবেন না যেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *