বুমরার চাপ কমাতে IPL-এর পরই বিশেষ ব্যবস্থা নিচ্ছে BCCI, লাভবান হবেন তারকা পেসার? - 24 Ghanta Bangla News
Home

বুমরার চাপ কমাতে IPL-এর পরই বিশেষ ব্যবস্থা নিচ্ছে BCCI, লাভবান হবেন তারকা পেসার?

Spread the love

আফগানিস্তান সিরিজ়ে সব ম্যাচ খেলবেন না বুমরা?

দীর্ঘ IPL মরশুমের ক্লান্তির প্রভাব বুমরার খেলাতেও দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। এ বারের IPL-এ ১২ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন তিনি। যদিও রান খুব বেশি দেননি। ভারতের সামনে ব্যস্ত সূচি থাকায় বুমরাকে নিয়ে আগেই পরিকল্পনা করছে বোর্ড। একটি রিপোর্টে বলা হয়েছে, IPL শেষের পর আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ়— দু’টিতেই হয়তো খেলবেন না তিনি। তাঁর উপর চাপ কমাতেই এমন ভাবনা।

ভারত ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে একটি টেস্ট খেলবে। এর পর ১৪, ১৭ এবং ২০ জুন ধরমশালা (Dharamsala), লখনৌ (Lucknow) এবং চেন্নাইয়ে (Chennai) তিন ম্যাচের একদিনের সিরিজ় খেলবে।

টেস্ট বা একদিনের সিরিজ়, একটিতেই খেলতে পারেন

খবর অনুযায়ী, আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টেস্ট বা একদিনের সিরিজ়— দু’টির মধ্যে কোনও একটিতে খেলতে পারেন বুমরা। কারণ, টানা IPL খেলার পর তাঁর উপর বাড়তি চাপ দিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যদি তিনি টেস্ট খেলেন, তা হলে একদিনের সিরিজ়ে বিশ্রাম পেতে পারেন। আবার একদিনের সিরিজ়ে খেললে টেস্টে হয়তো থাকবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *