বাসে সজোরে ধাক্কা মালগাড়ির, ব্যাঙ্ককে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮ - 24 Ghanta Bangla News
Home

বাসে সজোরে ধাক্কা মালগাড়ির, ব্যাঙ্ককে ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮

Spread the love

এই দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে থাই প্রশাসন। প্রাথমিকভাবে দু’টি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে— রেল ক্রসিংয়ের সতর্কতামূলক ব্যারিয়ার বা সিগন্যাল সিস্টেমে কোনও ত্রুটি ছিল কি না, অথবা চালকরা সতর্কতা অমান্য করেছিলেন কি না। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ট্রেন আসার আগে ব্যারিয়ার পুরোপুরি নামেনি।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি থাইল্যান্ডে একের পর এক বড় রেল দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে একটি নির্মাণ ক্রেন যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। তার পর থেকেই দেশের রেল ও নির্মাণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *