অনুপ্রেরণা ভারত? বালুচিস্তানে পাক সেনার অবৈধ সিমেন্ট ফ্যাক্টরিতে চলল বুলডোজার - 24 Ghanta Bangla News
Home

অনুপ্রেরণা ভারত? বালুচিস্তানে পাক সেনার অবৈধ সিমেন্ট ফ্যাক্টরিতে চলল বুলডোজার

Spread the love

কোয়েটা: ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের নেতৃত্বে বুলডোজার গুড়িয়ে যাচ্ছে অবৈধ নির্মাণ। (Balochistan)বুলডোজার আবহ ছড়িয়ে পড়ল বালুচিস্তানেও। দীর্ঘদিনের নীরবতা ভেঙে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে এখন খোলা প্রতিরোধ গড়ে উঠছে। …

কোয়েটা: ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের নেতৃত্বে বুলডোজার গুড়িয়ে যাচ্ছে অবৈধ নির্মাণ। (Balochistan)বুলডোজার আবহ ছড়িয়ে পড়ল বালুচিস্তানেও। দীর্ঘদিনের নীরবতা ভেঙে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে এখন খোলা প্রতিরোধ গড়ে উঠছে। পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘ফৌজি সিমেন্ট ফ্যাক্টরি’ আদিবাসী বালুচ পরিবারের ঘরবাড়ি ও জমি জোর করে দখল করে ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে। দেরা গাজি খান অঞ্চলে এই ঘটনা আরও একবার পাকিস্তানি সামরিক বাহিনীর ‘ঔপনিবেশিক চেহারা’ প্রকাশ করে দিয়েছে।স্থানীয় বালুচ বাসিন্দারা জানিয়েছেন, সেনাবাহিনীর মালিকানাধীন এই কারখানা তাদের পূর্বপুরুষের জমি দখল করে ফেলছে।

বুলডোজার নিয়ে এসে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, পরিবারগুলোকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। একজন স্থানীয় বালুচ যুবক আবদুল্লাহ বলেন, “আমাদের জমি, আমাদের ঘর সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কোথায় যাব? এটা আমাদের দেশ, কিন্তু আমরাই এখানে অতিথি হয়ে গেছি।” এ ধরনের ঘটনা বালুচিস্তানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলছে।

আরও দেখুনঃ রাজনীতি আউট! নৈহাটির বড়মা মন্দিরে কমিটি ভাঙলেন নয়া বিধায়ক, চিরতরে বন্ধ ভিআইপি দর্শন

দশকের পর দশক ধরে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করেছে, জমি দখল করেছে এবং স্থানীয় মানুষকে বাস্তুচ্যুত করেছে বলে অভিযোগ। স্বর্ণ, তামা, গ্যাসসহ প্রচুর খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ রাখা সত্ত্বেও সাধারণ বালুচ জনগোষ্ঠী চরম দারিদ্র্য ও অবহেলার শিকার। সামরিক বাহিনী এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব সম্পদের বড় অংশ ভোগ করে, অথচ স্থানীয়রা পায় শুধু নির্যাতন ও উচ্ছেদ।

একসময় যেখানে ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পেত না, সেখানে আজ প্রতিরোধের আগুন জ্বলছে। বেলুচিস্তানের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষ রাস্তায় নেমে আসছে। তারা বলছে, “আমাদের মাতৃভূমি আর লুট হতে দেব না।” সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, অবরোধ এবং স্থানীয় প্রতিরোধের খবর প্রতিনিয়ত আসছে। অনেকে মনে করেন, দমন-পীড়নের বিরুদ্ধে বালুচ জাতির এই জাগরণ এক নতুন অধ্যায়ের সূচনা করছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পাকিস্তানি বাহিনী এলাকায় সামরিক অভিযান চালিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছে। গুম হয়ে যাওয়া, নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের ঘটনা বেড়েছে। ফৌজি সিমেন্টের মতো প্রকল্পগুলোকে ‘উন্নয়নের নামে শোষণ’ বলে আখ্যায়িত করা হচ্ছে। স্থানীয় নেতারা বলছেন, “বন্দুকের নলের ছায়ায় কোনও প্রকল্প চলতে পারে না। আমরা আমাদের জমির অধিকার ফিরে চাই।”

পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এখনও এসব অভিযোগের কোনও সদুত্তর দেয়নি। বরং তারা এলাকায় আরও সেনা মোতায়েন করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দমনের মাত্রা যত বাড়ছে, প্রতিরোধও তত জোরদার হচ্ছে। বালুচ যুবসমাজ, নারী ও সাধারণ মানুষ এখন এককাট্টা। তারা বলছে, “আমরা আর চুপ করে থাকব না। আমাদের ভূমি, আমাদের সম্পদ, আমাদের অধিকার সবকিছুর জন্য লড়াই করব।”

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *