বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের - 24 Ghanta Bangla News
Home

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

Spread the love

নয়াদিল্লি: ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেলে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা …

নয়াদিল্লি: ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেলে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্বের মানচিত্রে ও ইতিহাসে টিকে থাকতে চায়, নাকি মুছে যেতে চায়। এই বক্তব্য দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীকে নতুন করে ভাবিয়ে তুলেছে।রাজস্থানের সীমান্ত এলাকায় সেনা ঘাঁটি পরিদর্শনে গিয়ে জেনারেল দ্বিবেদী এই দৃঢ় বার্তা দেন।

তিনি বলেন, “যদি পাকিস্তান রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ বন্ধ না করে, তাহলে তাদেরকে ভাবতে হবে তারা ভূগোলে ও ইতিহাসে টিকে থাকতে চায় কি না।” তিনি আরও স্পষ্ট করে বলেন, অপারেশন সিঁদুরের সময় যে সংযম দেখানো হয়েছিল, এবার আর সেটা দেখানো হবে না। প্ররোচনা দিলে ভারত আরও একধাপ এগিয়ে যাবে, যাতে পাকিস্তানকে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে হয়।এই বক্তব্যের পটভূমিতে রয়েছে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর।

আরও দেখুনঃ শুভেন্দুকে ‘সেরা মুখ্যমন্ত্রী’র সার্টিফিকেট! শুভেন্দু বললেন ‘মিঠুনদা মহাগুরু’

সেই অভিযানে ভারতীয় সেনা ও বিমানবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। জেনারেল দ্বিবেদী জানান, সেই অভিযানে শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করা হয়েছিল, সাধারণ পাকিস্তানি নাগরিকদের নয়। কিন্তু পাকিস্তান যদি আবারও জঙ্গিদের মদত দেয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে।সেনাপ্রধানের এই বক্তব্য সীমান্ত এলাকার সেনা জওয়ানদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

জম্মু-কাশ্মীরে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।পাকিস্তানের দীর্ঘদিনের সন্ত্রাসবাদী নীতির বিরুদ্ধে ভারতের এই কড়া অবস্থানকে দেশের বিভিন্ন মহলে স্বাগত জানানো হয়েছে। রাজনৈতিক নেতা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, জেনারেল দ্বিবেদীর বক্তব্য শুধু একজন সেনাপ্রধানের কথা নয়, এটি গোটা দেশের মনোভাবের প্রতিফলন। পাকিস্তান বারবার ভারতে জঙ্গিদের পাঠিয়ে নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে।

এখন সময় হয়েছে দৃঢ় জবাব দেওয়ার।সাধারণ মানুষের মধ্যেও এই বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নজরে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত এখন আর শুধু প্রতিরক্ষামূলক নয়, প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। অপারেশন সিন্দুর ছিল শুধু ট্রেলার। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তাহলে পুরো ছবিটাই দেখানো হবে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *