একটি কম্যান্ডেই হবে অনলাইন শপিং, Amazon আনছে নতুন AI ফিচার…
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি যদি ভালো স্কিনকেয়ার পণ্য বা নতুন কোনও মোবাইল কিনতে চান, তবে সেই মতো কম্যান্ড দিলেই অ্যালেক্সা আপনাকে উপযুক্ত পণ্যটি বাছাই করে দেবে। আবার আপনি হয়তো কম্যান্ড দিলেন, ‘এই পণ্যের দাম ৫০০ টাকার নিচে নামলে কিনব।’ তখন নির্ধারিত দামে পৌঁছালে এটি নিজে থেকেই অর্ডার করে দিতে পারবে।
আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো বাই ফর মি ‘Buy for Me’ অপশন। এর মাধ্যমে অ্যালেক্সা শুধু আমাজ়ন থেকেই নয়, অন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আপনার হয়ে পণ্য কিনতে পারবে।
বর্তমানে এই ফিচারটি আমেরিকায় চালু হচ্ছে এবং এটি মোবাইল, কম্পিউটার ও Echo Show ডিভাইসে আমাজ়নের অ্যাপে ব্যবহার করা যাবে। আমাজ়ন এই নতুন প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে অনলাইন কেনাকাটাকে সহজ করে তুলছে।