এ বারের ফিফা বিশ্বকাপে ৪১ বছরের রোনাল্দো প্রথম একাদশে নাকি বেঞ্চে? অকপট পর্তুগাল কোচ
এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য
কোচের মতে, রোনাল্দো এখনও দলের খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। তাঁর কোচিংয়ে CR7 ৩০ ম্যাচে ২৫ গোল করেছেন। শুধু গোল নয়, মাঠে জায়গা তৈরি করা, আক্রমণে সাহায্য করা— এসব কাজও খুব ভালো করেন তিনি। মার্টিনেজ় বলেন, ‘সব কিছু জেতার পরও রোনাল্দোর মধ্যে এখনও জেতার খিদে আছে। এই মানসিকতাই ওকে আলাদা করে।’
কোচ আরও জানিয়েছেন, রোনাল্দো শুধু অধিনায়ক নন, ড্রেসিংরুমেও দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই বয়স নয়, মাঠের পারফরম্যান্সই ঠিক করবে তিনি খেলবেন কি না।