‘বারবার যোগ্যতার প্রমাণ দেব না...’, আগরকর, গম্ভীরের নাম না করে ক্ষোভ উগরালেন কোহলি - 24 Ghanta Bangla News
Home

‘বারবার যোগ্যতার প্রমাণ দেব না…’, আগরকর, গম্ভীরের নাম না করে ক্ষোভ উগরালেন কোহলি

Spread the love

বিরাট বলেন, ‘আমার ভাবনা খুব পরিষ্কার। আমি যদি দলের কাজে লাগি এবং দলও যদি মনে করে আমি সাহায্য করতে পারব, তা হলে আমি খেলব। কিন্তু যদি বারবার নিজেকে প্রমাণ করতে হয়, তা হলে সেই জায়গা আমার জন্য ঠিক নয়। কারণ আমি জানি, আমি কতটা মন দিয়ে প্রস্তুতি নিই।’

তিনি আরও বলেন, ‘আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। মাঠে নামলে আমি সব সময় দলের জন্য নিজের সবটা দিতে চাই।’

বারবার নিজেকে প্রমাণ করতে চান না

বিরাট কোহলি জানান, তিনি এখনও নিজের ফিটনেস এবং অনুশীলন নিয়ে খুব সিরিয়াস। সারা বছর ধরে নিজেকে তৈরি রাখেন। তাঁর মতে, মাঠে তিনি সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেন। বিরাট বলেন, ‘প্রথম দিন যদি আমাকে বলা হয় আমি যথেষ্ট ভালো নই বা আমাকে দরকার নেই, তা হলে আমি সেটা মেনে নেব। কিন্তু যদি বলা হয় আমি দরকারি, তা হলে একটি-দু’টি খারাপ ম্যাচের পর সব বদলে যাওয়া ঠিক নয়। আমি জানি, দলের জন্য কতটা পরিশ্রম করি।’ তিনি আরও বলেন, খেলার ফল সব সময় নিজের হাতে থাকে না। কিন্তু তাঁর চেষ্টা এবং পরিশ্রম নিয়ে যেন প্রশ্ন না ওঠে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *