PM Modi Meeting: প্রতিমন্ত্রী নয়, কেন্দ্রে এবার বাংলার পূর্ণ মন্ত্রী হবে? জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদীর | Will Bengal Get A Full Cabinet Minister At The Centre? PM Modi Calls Key Meeting on 21 May - 24 Ghanta Bangla News
Home

PM Modi Meeting: প্রতিমন্ত্রী নয়, কেন্দ্রে এবার বাংলার পূর্ণ মন্ত্রী হবে? জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক প্রধানমন্ত্রী মোদীর | Will Bengal Get A Full Cabinet Minister At The Centre? PM Modi Calls Key Meeting on 21 May

Spread the love

নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরাট জয় বিজেপির (BJP)। অসমের পাশাপাশি এবার গেরুয়া ঝড় উঠেছে বাংলাতেও। ২০০ পার করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়েছে। পাঁচজন মন্ত্রী বাছাই হলেও বাকি মন্ত্রিসভা এখনও গঠন হয়নি। এদিকে কেন্দ্রেও রদবদলের (Cabinet Reshuffle) সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গ থেকে কি এবার পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন কেউ? জোর জল্পনা দিল্লির রাজনৈতিক মহলে।

চলতি বছরের মে মাসের মাঝামাঝিই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ক্যাবিনেটে বড়সড় রদবদল বা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এই আবহেই গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হল। আগামী ২১ মে একটি জরুরি বৈঠক করা হবে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।   

জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ ও তার জেরে সঙ্কটকে অ্যাজেন্ডা করেই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভার (council of ministers) বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, একাধিক মন্ত্রক এবং ডিপার্টমেন্টকে গত দুই বছরের কাজের খতিয়ান প্রেজেন্টেশন আকারে বৈঠকে পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আর তাতেই আরও জোরদার হয়েছে মন্ত্রিসভার রদবদলের জল্পনা। এর আগেও পারফরম্যান্স রিভিউয়ের পরেই একাধিক মন্ত্রীকে কাটছাঁট করে নতুনদের জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই বৈঠকের পর এবারও কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হয় কিনা নজর রয়েছে সেদিকেই।

শোনা যাচ্ছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, সংসদের বাদল অধিবেশনের আগে এই রদবদল হতে পারে। এবং এই রদবদলে বিশেষ গুরুত্ব পেতে পারে পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনে দারুণ ফলাফলের পর রাজ্য থেকে এক বা একাধিক সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। অন্য়দিকে, বিহার ও মহারাষ্ট্রের শরিক দলগুলির সাংসদদেরও জায়গা দেওয়া হতে পারে। নারীশক্তি নিয়ে সরব মোদী সরকার। মহিলা সংরক্ষণ বিলও কার্যকর করা হয়েছে সম্প্রতি। সেই আবহে এবারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মহিলা মুখ অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রীদের কর্মক্ষমতা মূল্যায়ন করছে সরকার। সূত্রের খবর, অনেক মন্ত্রীর বিগত কয়েক বছরের কাজের মূল্যায়ন করা হচ্ছে। যারা ভালো পারফর্ম করেননি বা রিপোর্ট খারাপ, সেই মন্ত্রীদের বাদ দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *