‘স্বামী অসুস্থ, ছোট ছোট তিনটে মেয়ে আছে…’, অভিযুক্তদের কাছে কাকুতি-মিনতি দিল্লির বাসে নির্যাতিতার
ইতিমধ্যে বাসটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। বাসে সেই সময়ে আর কেউ উপস্থিত ছিল কি না, ঘটনাস্থল কোথায়, বাসের রুট কী ছিল, সিসিটিভি ফুটেজে কী ধরা পড়েছে— সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদেরও। ফরেনসিক রিপোর্ট, মেডিক্যাল রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ করা হবে।