ফলন এ বার ভালোই, লিচু বাঁচাতে ভরসা ‘ফ্রুট ব্যাগ’
উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদায় মূলত কালিয়াচক-১, ২ ও ৩ ব্লক, ইংরেজবাজার, মানিকচক, চাঁচল-১ ও ২, রতুয়া-১ ও ২ ব্লকের সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে লিচু চাষ হয়। এ বছর অনুকূল আবহাওয়ার কারণে লিচুর গতবারে তুলনায় ফলন ভালো হয়েছে। এই পরিস্থিতিতে আধুনিক ‘ফ্রুট ব্যাগ’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন মালদার কৃষি বিজ্ঞানী শিবম ভট্টাচার্য। তিনি বলেন, ‘হাওয়া বাতাস যাতে সহজে প্রবেশ করতে পারে সেই কারণে অত্যন্ত পাতলা এই ‘ফুট ব্যাগ’-এ সূক্ষ্ম ছিদ্র রয়েছে। রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এই ধরনের ব্যাগে এক রকম জৈব মেডিসিন ব্যবহার করা হয়। রাতের অন্ধকারে বাদুর লিচুর ক্ষতি করতে পারবে না।’