একাধিক বার প্রশ্ন ফাঁস, বাতিল পরীক্ষাও, হাইব্রিড মডেলে NEET-এর চিন্তাভাবনা কেন্দ্রের? - 24 Ghanta Bangla News
Home

একাধিক বার প্রশ্ন ফাঁস, বাতিল পরীক্ষাও, হাইব্রিড মডেলে NEET-এর চিন্তাভাবনা কেন্দ্রের?

Spread the love

অনির্বাণ ঘোষ

বার বার নিটের প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল এবং লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ার ঘটনা আর নতুন নয়। স্নাতক স্তরে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট–ইউজি পরীক্ষার কাঠামোতে এ বার তাই বড়সড় বদলের ভাবনা শুরু করেছে কেন্দ্র। সম্পূর্ণ অনলাইন নয়, বরং ‘হাইব্রিড’ মডেলে ভবিষ্যতে নিট নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সূত্রে খবর। নতুন ব্যবস্থায় আগেভাগে প্রশ্নপত্র ছাপিয়ে বিভিন্ন রাজ্যে পাঠানোর পরিবর্তে, পরীক্ষার ঠিক আগে ডিজিটাল মাধ্যমে এনক্রিপ্টেড প্রশ্নপত্র নির্দিষ্ট কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষা শুরুর একটু আগে সেই কেন্দ্রেই কড়া নিরাপত্তার মধ্যে প্রশ্নপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে, পরিকল্পনা এমনটাই। এর একমাত্র উদ্দেশ্য— প্রশ্নফাঁসের ঝুঁকি কমানো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *