কোন পথ দিয়ে রুপোলি গাড়ি বারাসতে? রেলের সাইডিংয়ের রাস্তা খুঁটিয়ে দেখল সিবিআই
তদন্তে উঠে এসেছে, ৬ মে রুপোলি রংয়ের চার চাকার গাড়িটি বালি টোল প্লাজ়া হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, যশোহর রোড ধরে দুপুরেই পৌঁছে গিয়েছিল বারাসতে। সেখানকার ডাকবাংলো মোড় হয়ে জাতীয় সড়ক ধরে কিছুটা এগোলেই পড়ে ১১ নম্বর রেলগেট। রেলগেট পেরোলেই ডানদিকে রেলের সাইডিং। ওই ঢালাই রাস্তাতেই ৬ মে দুপুর থেকে পার্ক করা ছিল রুপোলি রংয়ের গাড়িটি।খুনের কিছু আগে, ৬ মে রাতে গাড়িটি মধ্যমগ্রামে যায়। মুজিবর রোডে ঢোকার সময়ে রুপোলি রংয়ের গাড়ির পিছনেই ছিল লাল রংয়ের একটি গাড়ি।
বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বারাসতে পৌঁছয় সিবিআইয়ের দল। মঙ্গলবার তিন জন, বুধবার পাঁচ জনের পরে এ দিন সিবিআইয়ের দলে ছিলেন ছ’জন তদন্তকারী।