যেন ‘হাসিনার জনসভা’, মোশাররফের শেষকৃত্যে বেনজির জনজোয়ার - 24 Ghanta Bangla News
Home

যেন ‘হাসিনার জনসভা’, মোশাররফের শেষকৃত্যে বেনজির জনজোয়ার

Spread the love

আওয়ামি লিগের অধিকাংশ নেতা-কর্মী দেশছাড়া, যাঁরা দেশে রয়েছেন, হয় কারাগারে বা আত্মগোপনে। তার পরেও প্রায় দেড় ঘণ্টা ধরে স্লোগান চলল— ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘হাসিনার সরকার আমাদের দরকার’, ‘হাসিনা তুমি জেনে রাখো, রাজপথ ছাড়িনি’। স্থানীয় এক ছাত্রের কথায়, ‘ইঞ্জিনিয়ার সাহেবের জানাজা তো নয়, যেন শেখ হাসিনার জনসভা হল চট্টগ্রামে।’ বর্ষীয়ান মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের মিরসরাইয়ের এমপি, প্রাক্তন মন্ত্রী মোশাররফ হোসেনকে একাধিক খুনের মামলায় যখন গ্রেপ্তার করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পুলিশ, ৮১ বছরের বৃদ্ধ তখন শয্যাশায়ী। অগস্টে ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় মোশাররফ হোসেনকে জামিনে মুক্তি দেওয়া হয়। আওয়ামি লিগ নেতাদের অভিযোগ, ইউনূস প্রশাসন জেলে পুরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই জনপ্রিয় নেতাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *