পচা শামুকে পা কাটল পাঞ্জাবের, মুম্বইয়ের কাছে হেরে কঠিন হলো প্লেঅফে যাওয়া - 24 Ghanta Bangla News
Home

পচা শামুকে পা কাটল পাঞ্জাবের, মুম্বইয়ের কাছে হেরে কঠিন হলো প্লেঅফে যাওয়া

Spread the love

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস চেনা ছন্দে শুরু করে। তবে এই রান করতে তারা হারায় ৮ উইকেট। দলে একাধিক বড় হিটার থাকলেও প্রভসিমরন সিংয়ের ৫৭ বাদে আর কেউ বড় রান পাননি। শেষের দিকে আজ়মাতুল্লাহ ওমরজ়াই ১৭ বলে ৩৮ রান করেন। দলের কোনও এক বা দু’জন ব্যাটার বড় রান না করলেও ২০০ রান করতে পারে PBKS।

তবে পাঞ্জাবের ব্যাটিংকে ধসানোর নেপথ্যে অন্যতম নাম শার্দূল ঠাকুর। তিনি একাই নেন চারটে উইকেট। দুটি উইকেট নেন দীপক চাহার। একটি করে উইকেট নেন করবিন বস এবং রাজ বাওয়া। এই ম্যাচে খেলেননি সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। চোটের জন্য আগে থেকেই বাদ ছিলেন হার্দিক, তাঁর জায়গায় অধিনায়কত্ব করছিলেন সূর্য। কিন্তু এই ম্যাচে তিনিও নেই, বদলে অধিনায়কত্ব করেন জশপ্রীত বুমরা। তবে দায়িত্ব বাড়লেও বুমরা এই ম্যাচে উইকেট পেলেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *