দ্বিগুণেরও বেশি বাড়ল মেসির বেতন
বিশ্বকাপ শুরুর ঠিক আগে দুর্দান্ত ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। মাঠে একের পর এক গোল করে যেমন ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন, তেমনি বেতনের অঙ্কেও পুরো মেজর লিগ সকারে (MLS) একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন আর্জেন্তাইন মহাতারকা। ইন্টার মায়ামিতে তাঁর বর্তমান বেতন ২ কোটি ৫০ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪০ কোটি টাকার আশপাশে।