ভারত-আফগানিস্তান সীমান্তে ৪৬ মিলিয়নের আধুনিক ল্যাব তৈরির ঐতিহাসিক চুক্তি - 24 Ghanta Bangla News
Home

ভারত-আফগানিস্তান সীমান্তে ৪৬ মিলিয়নের আধুনিক ল্যাব তৈরির ঐতিহাসিক চুক্তি

Spread the love

কাবুল: আফগানিস্তানের তালিবান প্রশাসনের সঙ্গে ভারতের একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক ও কারিগরি চুক্তি স্বাক্ষরিত হয়েছে (India Afghanistan)। ৪৬.৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪০০ কোটি টাকারও বেশি) এই পাঁচ বছর …

কাবুল: আফগানিস্তানের তালিবান প্রশাসনের সঙ্গে ভারতের একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক ও কারিগরি চুক্তি স্বাক্ষরিত হয়েছে (India Afghanistan)। ৪৬.৩ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪০০ কোটি টাকারও বেশি) এই পাঁচ বছর মেয়াদি চুক্তির আওতায় ভারতীয় কোম্পানি টিসিআরসি (TCRC) আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশের নয়টি গুরুত্বপূর্ণ সীমান্তবন্দরে আধুনিক মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি তৈরি ও সজ্জিত করবে।

আফগানিস্তান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি অথরিটির (এএসকিউএ) সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালিবানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে দেশের আমদানি-রফতানি পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে।

আরও দেখুনঃ ভোটার তালিকায় বড় ‘অপারেশন’! ফের শুরু হচ্ছে এসআইআর

নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম, টেক্সটাইল, চামড়া ও কাগজজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাব স্থাপিত হবে।ভারতীয় কোম্পানি টিসিআরসি শুধু ল্যাব তৈরি ও সরঞ্জাম সরবরাহ করবে না, আফগান কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে। এর ফলে আফগানিস্তানের স্থানীয় কর্মীরা আন্তর্জাতিক মানের পরীক্ষা-নিরীক্ষার দক্ষতা অর্জন করতে পারবেন। আফগান কর্তৃপক্ষের মতে, এই ল্যাবগুলো সীমান্তে নিম্নমানের পণ্য প্রবেশ রোধ করবে, রফতানি যোগ্য পণ্যের মান উন্নত করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সাহায্য হ্রাসের কারণে দেশটি বাণিজ্য সহজীকরণের উপায় খুঁজছে। এই চুক্তিকে সেক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আফগান স্ট্যান্ডার্ডস অথরিটির প্রধান ফয়জুল্লাহ তামিম বলেছেন, “এই ল্যাবগুলো আমাদের আমদানি-রফতানি বাণিজ্যকে আরও নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”

ভারতের সঙ্গে আফগানিস্তানের এই বাণিজ্যিক সম্পর্ক বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও মানবিক সাহায্য, বাণিজ্য ও কারিগরি সহযোগিতা অব্যাহত রেখেছে। এই চুক্তি তারই একটি প্রমাণ। অনেক বিশ্লেষক মনে করছেন, এর মাধ্যমে ভারত আফগানিস্তানে তার প্রভাব বজায় রাখার পাশাপাশি বাণিজ্যিক সুযোগও কাজে লাগাচ্ছে।পাকিস্তান অবশ্য এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করেছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এটিকে নিয়ে উদ্বেগ জানিয়েছেন এবং আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদী তৎপরতা নিয়ে সতর্ক করেছেন। তবে আফগান কর্তৃপক্ষ বলছে, এই প্রকল্প সম্পূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক।স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এই উদ্যোগ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একজন কাবুলের ব্যবসায়ী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মানসম্পন্ন পরীক্ষার সুবিধা চেয়ে আসছিলাম। এখন সীমান্তে ল্যাব হলে আমদানি-রফতানি সহজ হবে এবং জাল-নকল পণ্য কমবে।” আফগান যুবকদের মধ্যেও প্রশিক্ষণের সুযোগ পাওয়ার আশা জেগেছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *