অন্নপূর্ণার মতো প্রকল্পের উপভোক্তা বাছাইয়েও মাপকাঠি SIR, শুভেন্দুর সরকারের পথে হাঁটছে বিহারও - 24 Ghanta Bangla News
Home

অন্নপূর্ণার মতো প্রকল্পের উপভোক্তা বাছাইয়েও মাপকাঠি SIR, শুভেন্দুর সরকারের পথে হাঁটছে বিহারও

Spread the love

তবে অগ্নিমিত্রা জানিয়েছেন, যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন, তাঁদের নাম আপাতত উপভোক্তাদের তালিকায় থাকবে। মন্ত্রীর কথায়, ‘ওঁঁরা আবেদন করেছেন। মানে বিচারাধীন। ফলে ওঁদের নাম এখনই বাদ দেওয়া যায় না। মোদ্দা কথা, ভোটার হওয়া বাধ্যতামূলক। এসআইআর-এ যে ৯১ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। সেই তালিকা যাচাই হবে। যাঁরা মৃত, তাঁরা হয়তো আগের সরকারের আমলে সুবিধা পেত। এই সরকার তা দেবে না।’ যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরাও অনুদান প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।

ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখমন্ত্রী শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন, আগের সরকারের কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। বর্তমান সরকার তা এগিয়ে নিয়ে যাবে। তবে এ বার থেকে অনুদান প্রকল্প সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াই স্বচ্ছ ভাবে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তিনি বলেছেন, ‘মৃত, অবৈধ এবং ভারতীন নন, এমন নাগরিকেরা কোনও রকম সুযোগসুবিধা পাবেন না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *