ইস্তফাপত্র না দিয়েই বেপাত্তা চেয়ারম্যান, কাজকর্ম লাটে
চেয়ারম্যান নিয়ে জটিলতায় শিক্ষা সংক্রান্ত বেশ কিছু ফাইল আটকে রয়েছে। এ নিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা কাউকে চেয়ার থেকে জোর করে নামাব না। আমরা চাইছি, যাঁরা তৃণমূলের সময়ে চেয়ারে বসেছিলেন, তাঁরা নিজেরাই সরে যান। মানুষ আজকে আমাদের সরকারে এনেছে। না হলে মানুষই তাঁদের চেয়ার থেকে সরিয়ে দেবে।’ তৃণমূলের জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, ‘নতুন সরকার এসেছে। তারা তাদের মতো করে পলিসি করছে। যদি রাজ্য সরকারের নির্দেশের পরেও কেউ পদ থেকে সরে না দাঁড়ান, তাহলে সেটা ঠিক নয়।’ বাসন্তীর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।