ছেলেদের দলে মহিলা কোচ, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস সারা টেলরের
সারা টেলরকে নতুন ভূমিকায় দেখে প্রশংসা করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি (Rob Key)। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে ওর এই কাজের জন্য এই মুহূর্তে সেরা। ও দারুণ এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে কাজ করেছেন। ওদের সঙ্গে কথা বলে আমি জেনেছি সারাই সেরা।’
মহিলাদের ক্রিকেটে সফল নাম
সারা টেলর ইংল্যান্ডের জার্সিতে অন্যতম সেরা ক্রিকেটটা খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সফল প্লেয়ার। তিনি ইংল্যান্ডের জার্সিতে ২২৬টা ম্যাচ খেলেছেন।