মায়ের সঙ্গে কাটানো একঝাঁক মুহূর্ত যাপন তন্বীর
মাসখানেক আগেও তন্বীর একটি পোস্ট নজর কেড়েছে নেটদুনিয়ার। মৃত্যু যে অনিশ্চিত, যে কোনও মুহূর্তে শেষ করে দিতে পারে জীবন, তা সকলেরই জানা। ক্যালেন্ডারের ৩৬৫ দিনের মধ্যেই কোনও একটা দিন যে মৃত্যুদিন হবে, এ কথাও উল্লেখ করে তন্বী লিখেছেন, ‘আমাদের মৃত্যুদিনটাও এই ক্যালেন্ডারের ৩৬৫ দিনের মধ্যেই কোথাও ঘাপটি মেরে আছে। প্রতি বছর আমার সম্ভাব্য মৃত্যুদিনটা কী ভাবে কাটাচ্ছি? কোনও ধারণা নেই। অবহেলা করে নিশ্চয়ই। কিন্তু, দিনটা একদিন হঠাৎ এসে হাজির হবে, তখন আর কিছু করার থাকবে না। কত না বলা কথা হারিয়ে যাবে, না করা কাজ পড়ে থাকবে, আর না জানা সত্যি লুকিয়েই থাকবে।’