Suvendu on Mamata: 'অযথা বিষয়... মাথা ঘামানোর সময় নেই', মমতার কথা শুনেই শুভেন্দুর উত্তর | Suvendu Adhikari refused to comment on Mamata Banerjee's presence at High Court - 24 Ghanta Bangla News
Home

Suvendu on Mamata: ‘অযথা বিষয়… মাথা ঘামানোর সময় নেই’, মমতার কথা শুনেই শুভেন্দুর উত্তর | Suvendu Adhikari refused to comment on Mamata Banerjee’s presence at High Court

Spread the love

বিধানসভায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: বুধবার শপথ নেওয়ার পর বৃহস্পতিবার বিধায়ক হিসেবে সকাল সকালই বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একদিকে যখন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এজলাসে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সওয়াল করছেন, তখনই বিধানসভায় পৌঁছে যান শুভেন্দু। তবে, মমতার আদালতে উপস্থিতির কথা শুনে কার্যত উত্তর দিতেই চাইলেন না তিনি। বললেন, ‘আমার হাতে অনেক কাজ আছে।’

কী বললেন শুভেন্দু

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। জায়গায় জায়গায় বুলডোজার চালানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, খুন করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। মমতা নিজেও সওয়াল করেন। তাঁর পরণে ছিল আইনজীবীর পোশাক। আদালত চত্বরে মমতাকে প্রবল বিক্ষোভের মুখেও পড়তে হয়।

মমতার এই পদক্ষেপের কথা শুনে শুভেন্দু স্পষ্ট বলেন, “আমার হাতে অনেক কাজ আছে। অযথা বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই।”

এদিন বিধানসভায় স্পিকার হিসেবে মনোনীত হন বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বোস। সেই মনোনয়ন নিয়ে আলোচনা আছে বলে উল্লেখ করেন শুভেন্দু। এছাড়া উচ্চ মাধ্যমিকে যাঁরা ভালো ফল করেছেন, তাঁদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলেও উল্লেখ করেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *