Ramkrishna Mission Ranking In HS: প্রথম দশে থাকা ৬৪ জনের ৩৫ জনই রামকৃষ্ণ মিশনের,শুধু নরেন্দ্রপুরেরই কতজন জানেন? | Out of the 64, 35 students of Ramakrishna Mission are pass Hs examination 2026
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনImage Credit: Facebook
কলকাতা: সকাল সাড়ে দশটা থেকে ফলাফল ঘোষণা শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিকের। তারপর দেখা গেল উচ্চ-মাধ্যমিক (HS) শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার একের পর এক মেধা তালিকায় থাকা প্রথম দশের নাম উল্লেখ করতে থাকেন। আর তখনই দেখা গেল তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা প্রায় সকলেই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া (Ramkrishna Mission)। ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।
এখানেই শেষ নয়, দেখা গেল প্রথম দশে থাকা ৬৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৮ জনই আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। তাঁদের মধ্যে রয়েছেন-প্রথম হওয়া আদৃত পাল, যিনি ৪৯৬ নম্বর পেয়েছেন। দ্বিতীয় স্থানে ২ জন। তৃতীয় স্থানে ১ জন, চতুর্থ স্থানে ১ জন, পঞ্চম স্থানে ২ জন, ষষ্ঠ স্থানে ৪ জন, অষ্টম স্থানে ২ জন, নবম স্থানে ১ জন এবং দশম স্থানে ৪ জন ছাত্র রয়েছে এই স্কুল থেকে।
মেধা তালিকার কে কে রামকৃষ্ণ মিশনের?
আদৃত পাল-নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন-প্রথম
জিষ্ণু কুণ্ডু- রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)- দ্বিতীয়
ঋতব্রত নাথ-নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন – দ্বিতীয়
ঐতিহ্য পাঞ্চাল-নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন-দ্বিতীয়
দেবপ্রিয় মাঝি- রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-তৃতীয়
তন্ময় মণ্ডল-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-তৃতীয়ট
সৌম্য রায়-নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন -তৃতীয়
প্রীতম বল্লভ-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া) -তৃতীয়
অর্কদ্যুতি ধর-নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশন-চতুর্থ
ত্রিদেব চক্রবর্তী-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া) -পঞ্চম
সৃজন পরিচা-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-পঞ্চম
প্রিয়াংশু মুখোপাধ্যায়-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-পঞ্চম
আলেখ্য মাইতি-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-পঞ্চম
সৌমিক দত্ত-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-পঞ্চম
শুভদীপ অধিকারী-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-ষষ্ঠ
মণিদীপ মাহাত-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-ষষ্ঠ
সৌম্যদীপ খাঁ-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-ষষ্ঠ
প্রত্যুষ মণ্ডল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-ষষ্ঠ
শুভদীপ দিন্দা-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-ষষ্ঠ
পল্লব কুমার ভাওয়াল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-ষষ্ঠ
অনিমেষ মুখোপাধ্যায়-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-ষষ্ঠ
সৌমাল্য রুদ্র-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-ষষ্ঠ
সৌম্যদীপ ঘোষ-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-সপ্তম
আদর্শ মণ্ডল-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-অষ্টম
অরিঘ্ন সরকার-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-অষ্টম
ফারান আলি-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-অষ্টম
অরিত্র দুয়ারি-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-নবম
ময়ূখ পাল- রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-নবম
আদিত্য নারায়ণ জানা- রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-নবম
সোহম বেইজ়-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-নবম
অম্লান রায়-রামকৃষ্ণমিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)-দশম
অদ্রিজা গাঁ-রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল-দশম
সোহম ভৌমিক-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-দশম
সৃজন পাল- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-দশম
সাগ্নিক ঘটক-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-দশম
মেঘান অধিকারী-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন-দশম
সমৃদ্ধ পাল-বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল-দশম
উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন WBCHSE 12th Result 2026: এই লিঙ্কে ক্লিক করলেই HS-এর সম্পূর্ণ ফলাফল দেখা যাচ্ছে
উচ্চ-মাধ্যমিকের লাইভ দেখুন: WBCHSE 12th Result 2026 Declared LIVE: মেধা তালিকায় শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র… উচ্চ-মাধ্যমিকের র্যাঙ্ক দেখুন