Animal Slaughter Rules: যেখানে-সেখানে পশুহত্যা নয়, হাইকোর্টের নির্দেশ মেনে পশুহত্যা নিয়ে একাধিক কড়া শর্ত রাজ্য সরকারের | West Bengal govt new rule on Anumal slaughter, no slaughtering in the open space - 24 Ghanta Bangla News
Home

Animal Slaughter Rules: যেখানে-সেখানে পশুহত্যা নয়, হাইকোর্টের নির্দেশ মেনে পশুহত্যা নিয়ে একাধিক কড়া শর্ত রাজ্য সরকারের | West Bengal govt new rule on Anumal slaughter, no slaughtering in the open space

Spread the love

কলকাতা: বুধবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এদিনই পশুহত্যা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল রাজ্য সরকার। হাইকোর্টের রায় মেনেই পশুহত্যা নিয়ে কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে নির্দেশিকায়। প্রকাশ্যে পশুহত্যা বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, পশুহত্যার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

পশুহত্যা নিয়ে কী কী শর্ত দিল রাজ্য

১. গরু, মহিষ, বলদ ও বাছুর বলির ক্ষেত্রে নির্দিষ্ট সার্টিফিকেট থাকতে হবে।

২. পশুহত্যার আগে পুরসভার চেয়ারম্যান/পঞ্চায়েত সমিতির সভাপতি ও সরকারি পশুচিকিৎসকের যৌথ শংসাপত্র থাকা বাধ্যতামূলক।

৩. কেউ সার্টিফিকেট দিতে অস্বীকার করলে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানানো যাবে।

৪. প্রকাশ্য জায়গায় বা রাস্তার ধারে পশুহত্যা নিষিদ্ধ। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় পশুবলি করা যাবে।

৫. নিয়ম ভেঙে পশুহত্যা করলে আইন অনুযায়ী, ৬ মাস পর্যন্ত জেল অথবা ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দুটোই হতে পারে।

এই নির্দেশিকায় একটি মামলার কথা উল্লেখ করা হয়েছে, যার প্রেক্ষিতে আদালত রায় দিয়েছিল। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় রাজ্য সরকারের ওয়েবসাইট খুললেই দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *