মানব সভ্যতাকে প্রায় নিঃশেষ করতে বসেছিল এই আগ্নেয়গিরি, তবু কী ভাবে বেঁচে গেল মানুষ?
এই ঘটনার পরেই বিজ্ঞানীদের মধ্যে জন্ম নেয় এক গুরুত্বপূর্ণ ধারণা, যাকে বলা হয় ‘টোবা ক্যাটাস্ট্রফি থিয়োরি’। এই তত্ত্ব অনুযায়ী, টোবার অগ্ন্যুৎপাত পৃথিবীর মানুষের সংখ্যাকে ভয়াবহ ভাবে কমিয়ে দিয়েছিল। অনেক গবেষকের মতে, সেই সময়ে পৃথিবীতে হয়তো মাত্র কয়েক হাজার মানুষ বেঁচে ছিলেন। অর্থাৎ, মানবসভ্যতা প্রায় বিলুপ্তির মুখে পৌঁছে গিয়েছিল। মানুষের জিনগত গবেষণাতেও এমন ইঙ্গিত পাওয়া যায়। বিজ্ঞানীরা দেখেছেন, একসময় মানুষের জিনগত বৈচিত্র্য হঠাৎ করেই অনেক কমে গিয়েছিল, যাকে বলা হয় ‘জেনেটিক বটলনেক’। অনেকের ধারণা, টোবার সেই ভয়াবহ বিপর্যয়ই এর অন্যতম কারণ হতে পারে।