মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের হাসিমুখে কীসের ইঙ্গিত? | BJP MLA Arjun Singh’s ‘Come With Me Anytime’ Remark to TMC MLA Madan Mitra Sparks Buzz in Bengal Assembly - 24 Ghanta Bangla News
Home

মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের ‘ও লাভলি’, কামারহাটির বিধায়কের হাসিমুখে কীসের ইঙ্গিত? | BJP MLA Arjun Singh’s ‘Come With Me Anytime’ Remark to TMC MLA Madan Mitra Sparks Buzz in Bengal Assembly

Spread the love

একসময় দু’জনেই এক দলের সৈনিক ছিলেন। আজ দু’জনের রাজনৈতিক পথ আলাদা। বিধায়ক হিসেবে শপথ নিতে এসে দু’জনকে একসঙ্গে দেখা গেল। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং।

এদিন সাংবাদিকরা যখন মদনের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেইসময় পাশ দিয়ে যাচ্ছিলেন অর্জুন। সাংবাদিকদের অনুরোধে কামারহাটির বিধায়কের পাশে এসে দাঁড়িয়ে নোয়াপাড়ার বিধায়ক বললেন, “যেকোনও মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে।” এরপর “ও লাভলি” বলে চলে গেলেন অর্জুন। শুধু হাসিমুখে চেয়ে রইলেন মদন। সেই হাসিতে কী জবাব দিলেন, তা অবশ্য মুখ ফুটে বললেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *