Summer Vacation: আপাতত খুলছে না স্কুল, গরমের ছুটি নিয়ে বড় নির্দেশিকা সরকারের | Summer vacation for school extends for 14 days in west bengal
কলকাতা: ভোট মিটেছে। শুরু হয়েছে রাজ্যে নতুন সরকারের কার্যকলাপ। গত কয়েকদিন আগেই সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়। এবার স্কুল খোলার সময় হয়ে এসেছে। কিন্তু গরম কমেনি। তাই গরমের ছুটি আরও বাড়ানো হল। একসঙ্গে ১৪ দিন অতিরিক্ত ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
গত ১১ মে থেকে আগামী ১৬ মে পর্যন্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও ১৪ দিন ছুটি দেওয়া হবে স্কুলগুলিতে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।