BJP govt increase allowance: এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যে চালু থাকা একাধিক ভাতা | West Bengal chief minister suvendu adhikari says Old age allowance Disability allowance and Widow’s allowance are going to increase
কলকাতা: অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যে যে সকল বাকি ভাতা চালু ছিল সেই ভাতার কয়েকটিকে দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন-কোন ভাতা বাড়ানো হল? জানা যাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়াল বিজেপি সরকার। আগে এক হাজার টাকা করে দেওয়া হত। এবার থেকে দু’হাজার টাকা হতে চলেছে এই ভাতাগুলি। জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি এখনও পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে।
প্রচারের সময় কিংবা নিজেদের নির্বাচনী ইস্তেহারে আগেই ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকী, নির্বাচনী প্রচারে গিয়েও এই নিয়ে বক্তৃতা করেছিলেন। সেই সময়ই বিজেপির নেতা-কর্মীরা জানিয়েছিলেন, যে ভাতা পূর্বতন সরকার দেয় সেই টাকা সংসার চালানোর জন্য উপযুক্ত নয়। সেই কারণে, বিজেপি সরকার এলে এই ভাতা বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতিই এবার রাখতে চলেছে বিজেপি সরকার।
আজ ঘোষণা করা হয়েছে, বিধবা-বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে এক হাজার টাকা দেওয়া হয়েছে। এখন দু’হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হবে।
মহিলা ভোট ছিল তৃণমূলের অন্যতম ভোটের ব্যাঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি বুঝে ‘লক্ষ্মীর ভান্ডার’ চালু করেছিলেন। ৫০০ টাকা থেকে শুরু হওয়া এই ভাতা ১৫০০ টাকা পর্যন্ত পৌঁছয়। এরপর বিজেপি প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে ৩০০০ করে ভাতা দেওয়া হবে মহিলাদের। সেই মতো ক্ষমতায় এসেই জানানো হয় যে জুন থেকে এই প্রকল্প চালু হচ্ছে। তবে, বাকি যে ভাতা পূর্বতন সরকার (তৃণমূল) দিত, সেই সকল ভাতার কি বাড়ানো হবে না? এই সকল প্রশ্নের মধ্যেই বড় ঘোষণা করল বাংলার বিজেপি সরকার। শারীরিক ভাবে যাঁরা অক্ষম, প্রবীণ নাগরিক এবং স্বামী হারা মহিলারা যাঁদের সত্যিই এই ভাতা প্রয়োজন এবার তাঁদের জন্যও কল্পতরু বাংলার গেরুয়া সরকার। দ্বিগুণ করে দেওয়া হল সেই ভাতা।