কেন প্লেব্যাক ছাড়লেন অরিজিৎ? আসল কারণ জানালেন প্রীতম
প্রীতম জানান, অরিজিৎ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অসংখ্য গান গেয়েছেন। সেখান থেকেই এক ধরনের মানসিক চাপ অনুভব করছিলেন গায়ক। বাণিজ্যিক গানের জগতের নিয়ম-কানুন তাঁকে কিছুটা ক্লান্ত করে তুলেছিল। প্রীতম বলেন, ‘অরিজিতের উপর এত গান গাওয়ার চাপ ছিল যে ও একদিন বলেই ফেলল, ও আর গাইতে চায় না। মাঝেমধ্যে ছবির পরিচালকরাও আমাদের উপর ভীষণ চাপ সৃষ্টি করেন, আমরা তাঁদের কিছু বলতে পারি না।’