খোঁজ মেলার ৯৬ বছর পরেও সূর্য প্রদক্ষিণ হয়নি প্লুটোর - 24 Ghanta Bangla News
Home

খোঁজ মেলার ৯৬ বছর পরেও সূর্য প্রদক্ষিণ হয়নি প্লুটোর

Spread the love

আপাত ভাবে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর যতটা সময় লাগে, সেটা পৃথিবীর হিসেবে প্রায় ২৪৮ বছর। এত বেশি সময় লাগার অন্যতম প্রধান কারণের মধ্যে একটি অবশ্যই সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেখানে মাত্র ১৫ কোটি কিমি, সেই জায়গায় প্লুটো সূর্য থেকে ৫৯০ কোটি কিমি দূরে রয়েছে। এ ছাড়া প্লুটোর কক্ষপথ অত্যন্ত উপবৃত্তাকার। ফলে প্রদক্ষিণ করার সময়ে এমনও সময় আসে, যখন প্লুটো সূর্যের যে দূরত্বে চলে আসে সেটি নেপচুনের থেকেও কম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *