Bombs Recovered in Arambagh: তৃণমূলের কার্যালয়ের উপরে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র, বোমা; কী চলছে আরামবাগে? | Bombs and sharp weapons recovered near TMC Office in Arambagh - 24 Ghanta Bangla News
Home

Bombs Recovered in Arambagh: তৃণমূলের কার্যালয়ের উপরে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র, বোমা; কী চলছে আরামবাগে? | Bombs and sharp weapons recovered near TMC Office in Arambagh

Spread the love

উদ্ধার হওয়া বোমা ও অস্ত্রImage Credit: TV9 Bangla

আরামবাগ: বস্তাভর্তি বান্ডিল বান্ডিল ধারালো অস্ত্র এবং বোমা উদ্ধার হুগলির আরামবাগ শহরে। এলাকায় আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূল কার্যালয়ের উপরে হকার্স কর্নারের ছাদ থেকে উদ্ধার করা হয় একাধিক ধারালো অস্ত্র ও বোমা। জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় এত পরিমাণ অস্ত্র কোথা থেকে এল, সেই প্রশ্ন উঠছে। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী ও আরামবাগ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। এরপর হকার্স কর্নারের ছাদে তল্লাশি চালাতেই চোখ চড়কগাছ পুলিশের। উদ্ধার হয় বান্ডিল বান্ডিল করে রাখা ধারালো অস্ত্র, বড় বড় লোহার তরোয়াল, লাঠি সহ একাধিক (অ্যাসিড হতে পারে) মারাত্মক সামগ্রী। পাশাপাশি মজুত অবস্থায় উদ্ধার হয় বোমাও। হকার্স কর্নারের নীচে এই পার্টি অফিসটি আরামবাগের তৃণমূল নেতা রাকেশ আলির বলে পরিচিত।

ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। তবে কে বা কারা ওই বোমা ও অস্ত্র মজুত করেছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এই বিপুল পরিমাণ অস্ত্র সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কী বলছে বিজেপি?

বিজেপির অভিযোগ, “প্রচারের শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গরম গরম বক্তৃতা দেন আরামবাগের বাসস্ট্যান্ডের অনতি দূরে পল্লীশ্রীতে। তারপরই এইসব অস্ত্র মজুত করে তৃণমূল।” এদিন কোনও তৃণমূল নেতারই দেখা পাওয়া যায়নি ওই পার্টি অফিসে। এই নিয়ে এখনও তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *