যোগী রাজ্যের বারাণসীতে ওয়াকফ বোর্ডের ‘মুসাফির খানা’ সম্পত্তিতে চলল বুলডোজার - 24 Ghanta Bangla News
Home

যোগী রাজ্যের বারাণসীতে ওয়াকফ বোর্ডের ‘মুসাফির খানা’ সম্পত্তিতে চলল বুলডোজার

Spread the love

বারাণসী: উত্তরপ্রদেশের পবিত্র শহর বারাণসীতে ওয়াকফ বোর্ড পরিচালিত ‘মুসাফির খানা’ সম্পত্তির বিরুদ্ধে ধ্বংসাভিযান শুরু হয়েছে (Waqf property)। দালমন্ডি এলাকায় সোমবার সকাল থেকে পুরোদমে চলছে এই অভিযান। জেলা প্রশাসন, …

বারাণসী: উত্তরপ্রদেশের পবিত্র শহর বারাণসীতে ওয়াকফ বোর্ড পরিচালিত ‘মুসাফির খানা’ সম্পত্তির বিরুদ্ধে ধ্বংসাভিযান শুরু হয়েছে (Waqf property)। দালমন্ডি এলাকায় সোমবার সকাল থেকে পুরোদমে চলছে এই অভিযান। জেলা প্রশাসন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি), পুলিশ, প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) এবং আধা-সামরিক বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে ৩০০-এর বেশি জওয়ানের উপস্থিতিতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দালমন্ডি এলাকায় অবস্থিত ওয়াকফ বোর্ডের অধীনস্থ কয়েকটি ‘মুসাফির খানা’ (পথিকদের বিশ্রামাগার) সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই সম্পত্তিগুলোতে অননুমোদিত নির্মাণ এবং বাণিজ্যিক ব্যবহারের অভিযোগও রয়েছে। আদালতের নির্দেশ ও জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে ধ্বংসাভিযান শুরু হয়।

আরও দেখুনঃ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এবার সমাজমাধ্যমে পোস্ট কুনাল ঘোষের

ভারী যন্ত্রপাতি নিয়ে পিডব্লিউডি কর্মীরা ভবন ভাঙার কাজ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকেই এলাকায় পুলিশি উপস্থিতি বাড়তে দেখা যায়। রাস্তায় যান চলাচল সীমিত করে দেওয়া হয়। অনেক দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “এই এলাকাটি পুরনো এবং ঘনবসতিপূর্ণ। হঠাৎ এত বড় অভিযান দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

তবে প্রশাসন বলছে, শুধু অবৈধ অংশই সরানো হবে।”ওয়াকফ বোর্ডের তরফে এই অভিযানকে চ্যালেঞ্জ করা হয়েছে। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এই সম্পত্তি দীর্ঘদিন ধরে ওয়াকফের অধীনে রয়েছে এবং ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। তাঁরা বলছেন, প্রশাসনের এই পদক্ষেপ একতরফা এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু অংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি।জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, “অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে চলছে। যেসব অংশে অবৈধ নির্মাণ হয়েছে বা পাবলিক জমি দখল করা হয়েছে, সেগুলোই সরানো হচ্ছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকে আমরা সতর্ক রয়েছি।” পুলিশ জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।বারাণসীতে এ ধরনের ধ্বংসাভিযান নতুন নয়।

গত কয়েক বছরে শহরের বিভিন্ন অংশে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে অভিযান হওয়ায় এবার রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন, আইন সবার জন্য সমান। কোনো ধর্মীয় সংস্থা অবৈধভাবে জমি দখল করে রাখলে তা সরানো হবে। অন্যদিকে বিরোধী দলগুলো এটিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *