Baduria CPM Supporter: ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ করলেন বাম কর্মী | Ashutosh Pal shaves head after TMC government defeat in West Bengal - 24 Ghanta Bangla News
উত্তর ২৪ পরগনা: দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার অবসান। ২০১১ সালে নেওয়া এক কঠিন রাজনৈতিক প্রতিজ্ঞা অবশেষে পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আশুতোষ পাল (তুলসি)। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর আনুষ্ঠানিকভাবে চুল-দাড়ি কেটে ন্যাড়া হলেন এই সক্রিয় বাম সমর্থক।