Suvendu Abhikari's Desicion: 'ভয় পাবেন না, মাথা উঁচু করে কাজ করুন,আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই', আমলাদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী | Chief Minister Suvendu Adhikari gives message to administration official - 24 Ghanta Bangla News
Home

Suvendu Abhikari’s Desicion: ‘ভয় পাবেন না, মাথা উঁচু করে কাজ করুন,আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই’, আমলাদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী | Chief Minister Suvendu Adhikari gives message to administration official

Spread the love

শুভেন্দু অধিকারীর বৈঠকImage Credit: Tv9 Bangla

দীক্ষা ভুঁইঞা ও প্রদীপ্তকান্তী ঘোষের রিপোর্ট

কলকাতা:সোমবার পাঁচজন মন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে ছ’টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সচিবদের সঙ্গেও বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এমনকী, তাঁদের কাজের দিশাও স্পষ্ট করে দেন তিনি।

আজ সচিবদের অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।” এমনকী, তিনি এও বলেছেন, “মাথা উঁচু করে কাজ করুন। কোনও সমস্যা হলে সরাসরি বলবেন। ভয় পাবেন না। আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই।” বস্তুত, গত পনেরো বছরে বারংবার সরকারি কাজের ক্ষেত্রে ‘অনুপ্রেরণা’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ সেই বিষয়টিই বলতে গিয়ে বুঝিয়েছেন, সরকারি কাজের ক্ষেত্রে আলাদা করে কাউকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই।

নতুন মুখ্য়মন্ত্রীর আর কী কী নির্দেশ দিয়েছেন একনজরে

  • শুভেন্দু অধিকারী: অর্থের অপচয় বন্ধ করুন। কাজের প্রয়োজনে খরচ করুন। অকারণে খরচ নয়।
  • শুভেন্দু অধিকারী: কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন।
  • শুভেন্দু অধিকারী: গত ১৫ বছর আপনাদের কেউ কেউ ভুল করেছেন। অনেক ক্ষেত্রে করানো হয়েছে। তবে অন্যায় হলে বলা উচিত ছিল।
  • শুভেন্দু অধিকারী: একটা গ্রুপ করুন। যেখানে সব সচিবরা থাকবেন। মুখ্যমন্ত্রীও থাকবেন সেখানে।
  • শুভেন্দু অধিকারী: কাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাওয়া হবে।
  • শুভেন্দু অধিকারী: অফিসাররা প্রাপ্য সম্মান নিয়ে কাজ করবে।

শুভেন্দু বলেন, “সরকারি মঞ্চে বা মিডিয়ার সামনে কোনও আধিকারিককে অপমান করা কিংবা নাম ধরে তুই-তুমি করে সম্বোধন করার রীতিকে আমি সমর্থন করি না। প্রশাসনের প্রতিটি আধিকারিককে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েই সরকার পরিচালিত হবে। সকল আমলার জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। কেউ দায়িত্বে গাফিলতি বা ভুল করলে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজন হলে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।

কারা-কারা নতুন সচিব হলেন?

রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ,অর্থসচিব প্রভাত মিশ্র
কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার সচিব রাজেশ পান্ডে ও শিল্প দফতরের সচিব বন্দনা যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *