সম্পূর্ণ ওএমআর প্রকাশে সুবিধে হবে ‘যোগ্য’দের? তাৎপর্য নিয়ে ‘নানা মুনির নানা মত’ - 24 Ghanta Bangla News
Home

সম্পূর্ণ ওএমআর প্রকাশে সুবিধে হবে ‘যোগ্য’দের? তাৎপর্য নিয়ে ‘নানা মুনির নানা মত’

Spread the love

আইনি মহলের একাংশও মনে করছে, এতে যোগ্য শিক্ষকদের সুবিধে হতে পারে। রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন, ‘ওএমআর শিট আগে প্রকাশ করলে ভালো হতো। এখন কেন করেছে, বুঝতে পারছি না। এর মাধ্যমে কে যোগ্য আর কারা নম্বর বাড়িয়ে, কিছু না লিখে চাকরি পেয়েছিল, সেটা পরিষ্কার হবে। আইনি পথেও যোগ্যদের সুবিধে হবে বলে মনে হচ্ছে।’ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন, এতদিন ‘যোগ্য–অযোগ্য’ কারও কাছেই কোনও প্রামাণ্য নথি সে অর্থে ছিল না। এর ফলে তাঁরা সেটা পেলেন। পাশাপাশি নিয়োগ–দুর্নীতিতে যে সব অভিযোগ উঠেছিল, তার সত্যতাও সামনে এল। অভিজিতের সংযোজন, ‘আইনি রাস্তা সব সময়েই খোলা ছিল। সম্পূর্ণ ওএমআর প্রকাশিত হওয়ায় সেটা প্রশস্ত হলো। এখন দেখা যাক, সংশ্লিষ্ট সব পক্ষ কী ভাবে পদক্ষেপ করে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *