মা হওয়ার পরে জীবন কতটা বদলে গিয়েছে কিয়ারার?
মা হওয়ার পরে আশপাশের মানুষের জীবনে সন্তান বেশি গুরুত্ব পায়। যখন সকলে বাচ্চার খাওয়া, ঘুম নিয়ে ভাবতে ব্যস্ত, তখন মায়ের ভিতরে কী হচ্ছে অনেকেই ভেবে দেখে না। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘বাচ্চাকে নিয়ে সবাই বেশি ভাবে এই সময়টায়। মাতৃত্ব একজন নারীর পরিচয় সম্পূর্ণ বদলে দেয়। এ যেন একেবারে নতুন পৃথিবীতে পা রাখা। এই সময়টা তাই নিজেকে দেওয়া বেশি জরুরি। নিজেকে বোঝাতে প্রায় ছ’মাস সময় নিয়েছি।’