West Bengal Weather Update: মঙ্গল থেকে বৃহস্পতি, তিনদিনেই বড়সড় হাওয়া বদল বাংলায়, কেমন থাকবে বাংলা? - Bengali News | Heavy Rain Alert in North Bengal, Temperature to Rise in South From Tuesday - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: মঙ্গল থেকে বৃহস্পতি, তিনদিনেই বড়সড় হাওয়া বদল বাংলায়, কেমন থাকবে বাংলা? – Bengali News | Heavy Rain Alert in North Bengal, Temperature to Rise in South From Tuesday

Spread the love

কী বলছে আবহাওয়া দফতর?Image Credit: Getty Images

কলকাতা: সকালে রোদ বিকালে বৃষ্টি, এ যেন রোজকার ছবি হয়ে গিয়েছে বাংলার বড় অংশে। এবার নতুন সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। শুধু রবিবারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খন্ড পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখাই আবার মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়ের উপর দিয়ে এসেছে। 

কী বলছে উত্তরবঙ্গ?

পূর্বাভাস বলছে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মোটের উপর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকে জেলাগুলিতে।  

কী হাওয়া দক্ষিণবঙ্গে? 

অন্যদিকে দক্ষিণবঙ্গেও রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে ক্রমশ শুষ্ক হবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিও ফিরবে দক্ষিণবঙ্গে। এদিন পশ্চিমের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবগে ঝড়ের পূর্বাভাস থাকছে। বাকি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

কেমন আছে কলকাতা? 

সোমবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। কলকাতাতে রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে উঠতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *