Best Financial Gift for Mothers: মায়ের ভবিষ্যতের সেরা গিফ্ট! NPS-এ বিনিয়োগে মিলতে পারে ১ কোটি টাকা - Bengali News | Mother’s Day 2026 Gift Idea: Invest in NPS Monthly & Build 1 Crore rs Fund for Your Mother - 24 Ghanta Bangla News
Home

Best Financial Gift for Mothers: মায়ের ভবিষ্যতের সেরা গিফ্ট! NPS-এ বিনিয়োগে মিলতে পারে ১ কোটি টাকা – Bengali News | Mother’s Day 2026 Gift Idea: Invest in NPS Monthly & Build 1 Crore rs Fund for Your Mother

Spread the love

নয়া দিল্লি: কথায় আছে, ঈশ্বর সব জায়গায় থাকতে পারে না, তাই তিনি মায়েদের তৈরি করেছেন। আজ বিশ্ব মাতৃ দিবস (World Mother’s Day)। সারা বছর, সারা জীবনই মায়েদের ছাড়া কার্যত অচল আমরা। তাই মায়েদের রোজই সম্মান জানানো, উদযাপন করা উচিত। এই বিশেষ দিনে অনেকেই মায়েদের নানা উপহার দেন। তবে আর্থিক স্বাধীনতার থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। কীভাবে মাসে মাসে সামান্য কিছু টাকা জমিয়েই অবসরের সময়ে ১ কোটি টাকা জমাতে পারেন, তার পদ্ধতিই রইল খোঁজ।

অবসরকালীন ফান্ড হিসাবে অন্যতম সেরা অপশন হল ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। মাসে ৫ হাজার টাকা করে জমিয়ে ১ কোটি টাকা জমানো সম্ভব। যদি ২৫ থেকে ৩০ বছর ধরে এই বিনিয়োগ করা যায় এবং দীর্ঘ মেয়াদে ১০ থেকে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়, তাহলে ৬০ বছরে গিয়ে ৭০ লাখ থেকে ১ কোটি টাকা জমানো সম্ভব।

এনপিএসের আরও একটি সুবিধা হল এতে ইক্যুয়িটি, কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটি বন্ডে বিনিয়োগ করা যায়।এনপিএসের মোট জমা অর্থ থেকে ৮০ শতাংশ পর্যন্ত তুলে নেওয়া যায়। এর মধ্যে ৬০ শতাংশই সম্পূর্ণ কর মুক্ত। বাকি ২০ শতাংশ বিনিয়োগকারীর আয়ের স্ল্যাবের উপরে ভিত্তি করে কর হিসাব করা হয়। এই ২০ শতাংশ টাকা দিয়ে মাসিক পেনশন পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *