RCB vs MI IPL 2026 Preview: ৮ বছর পর রায়পুরে আইপিএল ম্যাচ, আজ জিতলেই শীর্ষে কোহলিরা! - Bengali News | RCB vs MI IPL 2026 Best Playing XI, Royal Challengers Bangalore vs Mumbai Indians Team Captain, best players to watch out in bengali - 24 Ghanta Bangla News
Home

RCB vs MI IPL 2026 Preview: ৮ বছর পর রায়পুরে আইপিএল ম্যাচ, আজ জিতলেই শীর্ষে কোহলিরা! – Bengali News | RCB vs MI IPL 2026 Best Playing XI, Royal Challengers Bangalore vs Mumbai Indians Team Captain, best players to watch out in bengali

Spread the love

RCB is going to face MI tonight at Raipur, Chattisgarh. Image Credit: PTI

কলকাতা : আইপিএলের দ্বিতীয়ার্ধে এখন শুধু ‘রিভেঞ্জ’ উইক (Revenge Week) । তাই আজ রায়পুরে ‘রিভেঞ্জ’ নিতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আগের সাক্ষাতে মুম্বইতে তাদের বিরুদ্ধে ২৪০ রান তুলে ম্যাচ জিতেছিল আরসিবি (Royal Challengers Bangalore)। তাই আজকে বদলা নিয়ে আরসিবির প্লে-অফ আর একটু কঠিন করে দেওয়াই লক্ষ্য হতে পারে মুম্বইয়ের।

আরসিবির বিরুদ্ধে শেষ সাক্ষাতেই পায়ে টান ধরেছিল রোহিত শর্মার (Rohit Sharma)। ফলে, টানা ৫ ম্যাচ বাইরে ছিলেন রোহিত। আজ তিনি নামবেন কি না, তার থেকেও বেশি চর্চায় রয়েছে আজকের আবহাওয়া (Today’s weather)। গতকাল রায়পুরে (Raipur) বৃষ্টি হওয়ায় ঠিক মতো অনুশীলন করতে পারেনি দুই দল। তাই, আজ আরসিবি খেলোয়াড় ও সমর্থক – দুই পক্ষই চাইছে যেন বৃষ্টি না হয়। এই প্রথমবার ছত্তিসগড়ের রায়পুরকে নিজেদের ঘরের মাঠ বানিয়ে খেলতে নামবে বেঙ্গালুরু, তাই এই ম্যাচ নিয়ে রায়পুরবাসীদের যে উত্তেজনা তুঙ্গে, আশা করাই যায়। তার উপর চূড়ান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাই তাঁর ব্যাটে বড় রান দেখার আশা করতে পারেন দর্শকরা।

দুই টিমের দিকে তাকালে বোঝা যাবে, অনেক এগিয়ে রয়েছে আরসিবি। লিগ টেবিলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে ৪ নম্বরে। সেখানে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে মুম্বই। মুম্বই শিবিরে যদিও সংশয় ছিল, অধিনায়ক কে হবেন। কারণ, হার্দিকের পিঠে চোট ছিল, সূর্যকুমার সন্তানের জন্মের কারণে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন। সেখানেই জানা গিয়েছে, দুজনেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তবে হার্দিক খেলবেন কি না, তা জানা নেই। সম্ভবত, আজ পল্টনদের নেতা সূর্যই। আরসিবির বোলিং ডিপার্টমেন্ট ক্রমাগত রান দিয়ে যাচ্ছে, যা চিন্তার বিষয় হতে পারে অধিনায়ক রজত পাতিদারের কাছে।

আইপিএলে এই মুহূর্তে জমে গিয়েছে শেষ চারের লড়াই। গতকাল রাজস্থানকে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে ৭ জয়সহ ১৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে হায়দরাবাদ। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান জয় ও হারসহ স্রেফ রানরেটের কারণে দ্বিতীয় স্থানে গুজরাট। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব কিংস। শুরুর দিকে ধারাবাহিক ম্যাচ জিতলেও এখন টানা হরে একটু পিছিয়ে পড়েছেন শ্রেয়সরা। চতুর্থ স্থানে আরসিবি। আজ যদি আরসিবি বড় ব্যবধানে জেতে, তাহলে সবাইকে টপকে ১৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে যাবে আরসিবি। সেই লক্ষ্যেই আজ রায়পুরে নামতে চলেছেন বিরাটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *