মহানাটকের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, মঞ্চে রাহুলও - 24 Ghanta Bangla News
Home

মহানাটকের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, মঞ্চে রাহুলও

Spread the love

এ বারের নির্বাচনে টিভিকে ১০৮ আসন জিতে একক বৃহত্তম দল হয়েছে। কিন্তু সরকার গঠনের জন্য যে ১১৮ আসন প্রয়োজন, তা বিজয়ের ছিল না। তাই দু’বার সরকার গড়ার দাবি জানালেও রাজ্যপাল তাঁকে ফিরিয়ে দেন। তারই মাঝে তলে তলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে ডিএমকে। সূত্রের খবর, রাজনৈতিক তিক্ততাকে দূরে সরিয়ে এডিএমকের সঙ্গে যোগাযোগ করেন ডিএমকে নেতৃত্ব। কিন্তু তাঁদের কাছেও সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সেই কারণে ভিসিকে প্রধান থোল তিরুমাভালানকে মুখ্যমন্ত্রী করে তাঁর দুই বিধায়কের সমর্থন জোগাড়ের চেষ্টা করে ডিএমকে। কিন্তু তাতে প্রবল আপত্তি জানায় এডিএমকে। বিজয়কে সরকার গঠনে সমর্থনের হুঁশিয়ারি দেন দলের প্রায় ৩০ জন জয়ী প্রার্থী। ঘটনাচক্রে, তার পরেই আইইউএমএল ও ভিসিকে বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *