ক্রমেই চাপ বাড়ছে, রোজ আত্মঘাতী ৪০ জন পড়ুয়া, উদ্বেগ রিপোর্টে - 24 Ghanta Bangla News
Home

ক্রমেই চাপ বাড়ছে, রোজ আত্মঘাতী ৪০ জন পড়ুয়া, উদ্বেগ রিপোর্টে

Spread the love

মনোবিদদের একাংশের মতে, সমস্যার মূলে শুধু পরীক্ষার ফল বা পড়াশোনার চাপ নয়— একাকিত্ব, সম্পর্কের টানাপড়েন, সাইবার বুলিং, সামাজিক মাধ্যমে অন্যের ‘সফল জীবনের’ সঙ্গে নিজের তুলনা এবং পরিবারে প্রত্যেকের সঙ্গে বাকিদের মানসিক দূরত্বও বড় কারণ হয়ে উঠছে। অনেক ক্ষেত্রেই পড়ুয়ার আচরণে পরিবর্তন দেখা গেলেও সেটা গুরুত্ব দিয়ে নজর করা হয় না। যার পরিণামে অবসাদ ধীরে ধীরে মারাত্মক জায়গায় পৌঁছয়। বিশেষ করে, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা পড়ুয়াদের মধ্যে উদ্বেগের মাত্রা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দেশের বিভিন্ন কোচিং-কেন্দ্রিক শহরেও পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, পরীক্ষায় ব্যর্থতাকে এখন বহু পড়ুয়াই জীবনের শেষ কথা বলে মানতে শুরু করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *