মাইকেল জ্যাকসনের শিম্পাঞ্জি বাবলস এখন কোথায়? জানুন বিস্তারিত
সূত্রের খবর, মাইকেলের প্রিয় শিম্পাঞ্জিটি এখনও জীবিত। আশির দশকের মাঝামাঝি সময়ে টেক্সাসের একটি গবেষণা কেন্দ্র থেকে বাবল্সকে কিনে এনেছিলেন মাইকেল। একেবারে সন্তান স্নেহে পালন করেছিলেন। তবে পপসম্রাট মারা যাওয়ার বছর চারেক আগে অর্থাৎ, ২০০৫ সাল থেকে বাবল্স ফ্লোরিডার ‘সেন্টার ফর গ্রেট এপস’ (Center for Great Apes)-এ স্থায়ী বাসিন্দা। মাইকেলের মৃত্যুর পরেও শিম্পাঞ্জিটির দেখাশোনার সমস্ত খরচ বহন করে চলেছে মাইকেলের এস্টেট।