500 Notes Update: বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বড় আপডেট দিল কেন্দ্র – Bengali News | Will ₹500 Notes Be Banned Again? PIB Fact Check Clears Air on Viral RBI Claim
নয়া দিল্লি : বাতিল হয়ে যাবে ৫০০ টাকার নোট (500 Notes Demonetized )। সোশ্যাল মিডিয়ায় এমনই খবর ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালে রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। আবারও কি সেই দিন ফিরতে চলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বলা হচ্ছে শীঘ্রই ৫০০ টাকার নোট বাতিল করে দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ভিডিয়ো ভাইরাল হতেই ধন্দে পড়ে গিয়েছে সাধারণ মানুষ। ৫০০ টাকার নোট কি তাহলে সত্যি বাতিল হতে চলেছে? এই নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র।
কী কী দাবি করা হচ্ছে?
শুধু ভিডিয়ো নয়, ৫০০ টাকার নোট বাতিল নিয়ে অনেকে পোস্টও করেছেন। সেই পোস্টগুলিতে বলা হয়েছে, আরবিআই ৫০০ টাকার নোট বাতিল করে দিতে চলেছে। এই বছরই খুব শীঘ্রই ৫০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে। এটিএম থেকেও ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ হয়ে যাবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
আসল সত্যিটা কী?
PIB ফ্যাক্ট চেক জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। ৫০০ টাকার নোট বাতিলের বিষয়ে আরবিআই কোনও ঘোষণাই করেনি। উপরন্তু, এটি স্পষ্ট করেছে যে ৫০০ টাকার নোট সম্পূর্ণরূপে বৈধ নোট হিসেবেই থাকছে এবং এটিএম-এর মাধ্যমে এর বিতরণ বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। পিআইবি জনগণকে এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করার জন্য আবেদন করেছে। সরকারের এই তথ্য যাচাইকারী সংস্থার মতে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরটি নিছক একটি গুজব। মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছে পিআইবি।