শুভেন্দুর শপথগ্রহণে সুপারস্টার জিৎ: টলিপাড়ায় কি এ বার বড় বদল?
সিনেমার পর্দায় তিনি ‘বস’, কিন্তু বাস্তব জীবনের রাজনীতির ময়দান থেকে সচেতন ভাবেই দূরত্ব বজায় রেখে চলেন জিৎ। যখন টলিপাড়ার একঝাঁক তারকা শাসক বা বিরোধী শিবিরের পতাকা হাতে রাজপথে নেমেছেন, তখনও জিৎকে দেখা গিয়েছে স্টুডিওর চার দেওয়ালে নিজের কাজ নিয়ে মগ্ন থাকতে। এমনকী ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ ‘ক্ষমতার আস্ফালন’ নিয়ে বিতর্ক তৈরি হলেও, তিনি থেকেছেন নির্লিপ্ত। তবে বঙ্গের ব্যালট বক্সের রং গেরুয়া হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।